নতুন নকশায় গ্যালাক্সি ফোল্ড

৭ জুলাই, ২০১৯ ১২:২৪  
ত্রুটি কাটিয়ে দীর্ঘ দুই মাস পরে নতুন নকশায় বাজারে আসার জন্য প্রস্তুত গ্যালাক্সি ফোল্ড। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে ডিসপ্লের ওপরে যে স্বচ্ছ আবরণটি ছিল তা এখন তুলে ফেলার ভয় নেই। কারণ নতুন নকশায় এই আবরণটি ডিভাইসের ভিতরের অংশে যুক্ত করা হয়েছে। আর ফোনটি ভাঁজ করলে দুটি অংশের মাঝে যে অপ্রয়োজনীয় খালি জায়গা ছিল তাও সংশোধন করা হয়েছে। এ বিষয়ে প্রযুক্তি বিষয়ক পোর্টাল ব্লুমবার্গ জানিয়েছে, সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড রি-ডিজাইনের (পুনরায় ডিজাইন) সময় স্থায়িত্বে গুরত্ব দিয়েছে। ফলে আগে যে সমস্যাগুলো হয়েছে তা হবে না বলে নিশ্চিত করছে স্যামসাং। অবশ্য স্যামসাং গ্যালাক্সি ফোল্ড বাজারে ছাড়ার জন্য তৈরি কিন্তু বাজারে কবে নাগাদ পাওয়া যাবে তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। সম্প্রতি স্যামসাংয়ের নির্বাহী প্রধান ডিজে কোহ বলেন, তাদের অভ্যন্তরীণ টেকনিক্যাল টিম গ্যালাক্সি ফোল্ডের ২০০০ ডিভাইস পরীক্ষা করে দেখেছেন। ফোনটির স্থায়িত্ব নিয়ে ক্রেতাদেরকে আশ্বস্ত করতে ফোনের দুই লাখ বার ভাঁজ খুলে ও বন্ধ করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।